নওগাঁর আত্রাই উপজেলায় লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়ে এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই নারীও রয়েছেন। রোববার (১৫ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার ২ নম্বর ভোঁপাড়া ইউনিয়নের বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, জাহাঙ্গীরের পাঁচ বছর বয়সী ছেলে মো. আমির হামজা, মান্নানের স্ত্রী মোছা. কাজল রেখা (৪৪), মোস্তাফিজুরের স্ত্রী মোছা. জান্নাতুন (৩২), নারায়ণের ছেলে শ্রী তপন (৪০)